ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৫, ১৩ নভেম্বর ২০২০
আপডেট: ১৫:১৮, ১৩ নভেম্বর ২০২০

মিয়ানমারের নির্বাচনে সু চির দলের জয়

সংগৃহীত

সংগৃহীত

মিয়ানমারের সাধারণ নির্বাচনে আবারো জয় লাভ করেছে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। নির্বাচনের সর্বশেষ তথ্য অনুযায়ী, পরবর্তী সরকার গঠনের জন্য অধিকাংশ আসনেই জয়লাভ করেছে ক্ষমতাসীন দলটি। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা দেয়া হয়নি।

দেশটিতে সরকার গঠনের জন্য প্রয়োজন ৩২২টি আসন। কিন্তু এনএলডি ৩৪৬টি আসনে জয়লাভ করেছে। ২০১১ সালে দেশটিতে সেনাশাসনের অবসান ঘটে এবং গণতন্ত্রের যাত্রা শুরু হয়।

দ্বিতীয়বারের মতো দেশটিতে রোববার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট শেষের পর বেসরকারি ফলাফলে এনএলডি এগিয়ে রয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো আভাস দিতে শুরু করে।

মিয়ানমারের পার্লামেন্টের নিম্নকক্ষে ৪২৫ ও উচ্চকক্ষে ১৬১ আসন রয়েছে। ৫০ বছরের বেশি সময়ের সেনাশাসনের কবল থেকে মুক্ত হয়ে ২০১৫ সালে দেশটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সু চির দল ভূমিধস জয় পায়। সে বছর দলটি সংসদের মোট ৩৯০ আসনে বিজয়ী হয়। তবে এবার বেশ কিছু আসন হারাতে হয়েছে তাদের।

সেনা-সমর্থিত বিরোধী দল পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। তবে ভোট গণনা এখনও শেষ হয়নি। এখনও ৬৪ আসনের ফল ঘোষণা হয়নি। বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ে হওয়ায় ২০১৫ সালের নির্বাচনে জয়ী হয়েও দেশটির প্রধানমন্ত্রী হতে পারেননি সু চি। একই কারণে এবারও তিনি জয়ী হলে প্রধানমন্ত্রী হতে পারবেন না। বর্তমানে এই নেত্রী ‘স্টেট কাউন্সিলর’ হিসেবে দায়িত্ব পালন করছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়