ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩২, ১৩ নভেম্বর ২০২০
আপডেট: ১৬:৩৩, ১৩ নভেম্বর ২০২০

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ১৩ লাখ ছাড়াল

ফাইল ছবি

ফাইল ছবি

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৫ কোটি ৩১ হাজারের বেশি মানুষ। 

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার বিকেল চারটা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মারা গেছেন ১৩ লাখ ৮৯৩ জন।  আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৩১ লাখ ৮১ হাজার ২৩ জন। তবে সুস্থ হওয়ার সংখ্যা ৩ কোটি ৭২ লাখ ৭০ হাজার ৩১১ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এক কোটি ৮ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৪৮ হাজারের বেশি লোক।

মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ৫৭ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে দ্বিতীয় দেশটিতে।

আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মারা গেছেন ২৮ হাজারের বেশি মানুষ। দেশটিতে ৮৭ লাখ ২৮ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। 

এদিকে দেশে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১৫৯ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৮ হাজার ৯৬৫ জনে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়