আন্তর্জাতিক ডেস্ক
সৌদিতে গাছ কাটলে ৬৮ কোটি টাকা জরিমানা!
ফাইল ছবি
পরিবেশ রক্ষায় নতুন আইন করেছে সৌদি আরব। নতুন আইন অনুযায়ী, গাছ কাটা বা পাতা ছিঁড়লেই সর্বোচ্চ ১০ বছর জেলে কাটাতে হবে, এমনকি দিতে হবে প্রায় ৬৮ কোটি টাকা পর্যন্ত জরিমানাও।
মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম দ্য নিউ আরব সূত্রে বৃহস্পতিবার এ খবর দিয়েছে কাতারভিত্তিক আলজাজিরা। এক টুইট বার্তায় পরিবেশ রক্ষায় এই আইনের বিষয়টি প্রকাশ করে সৌদি পাবলিক প্রসিকিউশন।
সেখানে বলা হয়, গাছ কাটা, ঝোপ, গুল্ম, গাছের চারা, এমনকি সেগুলোর ছাল, পাতা বা কোনও অংশ ছেঁড়া বা অপসারণ করা বা মাটি থেকে ওপড়ানো অপরাধের শামিল।
এর জন্য অভিযুক্তদের সর্বোচ্চ ১০ বছরের জেল এবং ৩০ মিলিয়ন সৌদি রিয়াল (বাংলাদেশি ৬৭ কোটি ৮৪ হাজার টাকার বেশি) পর্যন্ত জরিমানার মুখে পড়তে হবে।
২০৩০ সাল পর্যন্ত উন্নয়ন কর্মকাণ্ডের লক্ষ্য নির্ধারণী ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে এ আইন করল সৌদি কর্তৃপক্ষ। ওই পরিকল্পনায় পরিবেশগত উন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
দেশটির পরিবেশমন্ত্রী আব্দুল রহমান আল ফজলি গত মাসে ‘লেটস মেক ইট গ্রিন’ নামে একটি প্রকল্প ঘোষণা করে। যাতে ২০২১ সালের এপ্রিলের মধ্যে সৌদি আরব জুড়ে এক কোটি গাছ লাগানো হবে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























