ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৫, ১৩ নভেম্বর ২০২০

কাশ্মীরে পাকিস্তানের গুলিতে তিন ভারতীয় সেনাসহ নিহত ৬

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কাশ্মীরে পাকিস্তানি সামরিক বাহিনীর গুলিতে ভারতীয় সেনাবাহিনীর তিন সদস্যসহ ছয় জন নিহতের খবর জানা গেছে।

বৃহস্পতিবার অধিকৃত জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) পাকিস্তানের গোলাবর্ষণে এই হতাহতের ঘটনা ঘটে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পাকিস্তানি সামরিক বাহিনীর ভারী গোলাবর্ষণে ভারতীয় দুই সেনা জওয়ান ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একজন সদস্য নিহত হয়েছেন।

একই এলাকায় পাকিস্তানের গোলায় আরো তিন বেসামরিক নিহত হয়েছেন। এছাড়া গোলার আঘাতে আহত একজন বেসামরিক নাগরিকের অবস্থা আশঙ্কাজনক।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়