আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০:২৭, ১৩ নভেম্বর ২০২০
স্ত্রীকে সাহায্য করতে চাকরি ছাড়ছেন ডগলাস!
কমলা হ্যারিস-ডগলাস এমহফ
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো ‘সেকেন্ড জেন্টেলম্যান’ হতে যাচ্ছেন ডগলাস এমহফ। এদিকে শোনা যাচ্ছে স্ত্রী কমলা হ্যারিসকে সাহায্য করতে চাকরি ছাড়তে যাচ্ছেন ডগলাস। খবর- ইউএস টুডে
যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, ভাইস প্রেসিডেন্টের স্ত্রী ‘সেকেন্ড লেডি’ উপাধি পান। এতদিন দেশটি সেকেন্ড লেডিই পেয়েছে। এই প্রথম কোনো পুরুষ ‘সেকেন্ড জেন্টেলম্যান’ হতে যাচ্ছেন।
ডগলাস ক্রেগ এমহফ এক দশকের বেশি সময় ধরে আইন পেশায় জড়িত রয়েছেন। ফার্মাসিউটিক্যাল জায়ান্ট মার্ক ও অস্ত্র ব্যবসায়ী ডোলারিয়ান ক্যাপিটালের মতো বড় বড় প্রতিষ্ঠানের মামলাগুলো দেখাশোনার দায়িত্ব ছিলো তার। ২০১৭ সালে ডিএলএ পাইপার নামে একটি আইনবিষয়ক প্রতিষ্ঠানে যোগ দেন।
ইউএস টুডের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের দ্বিতীয় সর্বোচ্চ পদের দায়িত্ব পালনে স্ত্রীকে সাহায্য করতে চান এমহফ। তাই আইন পেশাটি ছেড়ে দিতে চান তিনি।
ডিএলএ পাইপার ওয়াশিংটনে লবিংয়ের ক্ষেত্রে বেশ সক্রিয় থাকায় নতুন প্রশাসনে নৈতিক আদর্শ ধরে রাখার ক্ষেত্রে বাইডেন-কমলার জন্য এটি একটি সমস্যা হতে পারতো। এমহফের পদত্যাগের পেছনে এই ভাবনাটিও কাজ করতে পারে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























