ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ০১:১৪, ১৪ নভেম্বর ২০২০
আপডেট: ০১:১৪, ১৪ নভেম্বর ২০২০

জম্মু-কাশ্মীর সীমান্তে গোলাবর্ষণে ভারত-পাকিস্তানের ১৫ জন নিহত

জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর গোলাবর্ষণ । ছবি : বিবিসি

জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর গোলাবর্ষণ । ছবি : বিবিসি

জম্মু-কাশ্মীর সীমান্তে পারমাণবিক শক্তিধর দুই চিরশত্রু ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী লড়াইয়ে  উভয়পক্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে বেসামরিক ১০ জন লোক রয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) জম্মু ও কাশ্মীর সীমান্তের কেরান সেক্টরে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী মর্টার শেলে এই হতাহতের ঘটনা ঘটে।

  • জম্মু-কাশ্মীর সীমান্তে েলড়াই
  • ভারত ও পাকিস্তান অন্তত ১৫ জন নিহত, ১০ জনই বেসামরিক লোক
  • ভারতের ৩ সেনা সদস্য, ৬ বেসামরিক নাগরিক এবং একজন সীমান্তরক্ষী নিহত
  • পাকিস্তানের ১ সেনা সদস্য ও বেসামরিক নাগরিক নিহত

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়- ভারতের তরফে দাবি করা হয় জম্মুর পুঞ্চের সজিয়াঁতেও সংঘর্ষ বিরতি ভেঙে হামলা চালায় পাকিস্তান সেনাবাহিনী। এতে পাক হামলার ‘জবাব’ দেয় ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ। এতে ভারতের ৩ সেনা সদস্য, ৬ বেসামরিক নাগরিক এবং একজন সীমান্তরক্ষী নিহত হয়েছেন।

আর পাকিস্তানের তরফে বলা হয়- ভারতীয় বাহিনীর হামলায় ১ সেনা সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

জম্মু-কাশ্মীর সীমান্তে লড়াইয়ে ভারত-পাকিস্তানে সেনাবাহিনীর সংঘর্ষের পর উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে অস্ত্র চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে।

রয়টার্সের খবরে বলা হয়, দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে কয়েক বছরের মধ্যে এটাই ভয়াবহতম লড়াইয়ের ঘটনা। শুক্রবার দিনভর অন্তত পাঁচটি স্থানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।জম্মু-কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে বিরোধ লেগেই আছে।

নিয়ন্ত্রণরেখায় দুই পক্ষের লড়াইয়ে তিন ভারতীয় সেনা ও তিন জঙ্গি নিহত হওয়ার পাঁচ দিন পর আজ ভয়াবহ লড়াইয়ে জড়ায় ভারত ও পাকিস্তান।

আইনিউজ/এইচকে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়