ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৫, ১৪ নভেম্বর ২০২০
আপডেট: ১৭:৩২, ১৪ নভেম্বর ২০২০

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

জর্জিয়া ও ক্যারোলাইনায় বাইডেন-ট্রাম্পের ভাগাভাগি জয়

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় সব অঙ্গরাজ্যের ফলাফল পাওয়া গেলেও বাকি ছিলো জর্জিয়া এবং নর্থ ক্যারোলাইনার ফলাফল।  বাকি থাকা এই দুই অঙ্গরাজ্যের একটিতে জো বাইডেন আর অন্যটিতে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন। খবর বিবিসি

বিবিসির ও সিএনএন রেজাল্ট প্রোজেক্টশনে বলা হয়, জর্জিয়ায় জিতে আরও ১৬ ইলেক্টোরাল ভোট ঝুলিতে পুরেছেন বাইডেন। এতে জয়ের জন্য ২৭০ ইলেক্টোরালের ম্যাজিক ফিগার পার হয়ে ৩০৬টি ইলেক্টোরাল নিশ্চিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী।

বিবিসির প্রতিবেদন জানায়, ১৯৯২ সালের পর এই প্রথম কোনো ডেমোক্র্যাট প্রার্থী জর্জিয়ায় জয় পেল। এই নির্বাচনে রিপাবলিকানদের আরেক ঘাঁটি অ্যারিজোনাও ছিনিয়ে নেন বাইডেন।

অন্যদিকে নর্থ ক্যারোলাইনা জিতে আরও ১৫টি ইলেক্টোরাল নিশ্চিত করেছেন পরাজিত ডোনাল্ড ট্রাম্প। তার ইলেক্টোরালের সংখ্যা ২৩২টিতে গিয়ে থেমেছে।

প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি প্রতিনিধি পরিষদের নির্বাচনে জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। তারা ২১৮ আসনের ম্যাজিক ফিগার পার হয়ে আরও একটি বেশি পেয়েছেন। রিপাবলিকানরা পেয়েছেন ২০৩টি আসন। এখনো ১৩ আসনের ফল ঘোষণা বাকি।

অবশ্য ১০০ আসনের সিনেটে নিয়ন্ত্রণ ধরে রেখেছে রিপাবলিকানরা। তারা ইতোমধ্যে ৫০টি আসন নিশ্চিত করেছে। ডেমোক্র্যাটরা পেয়েছে ৪৮টি আসন। দুটি আসনে দ্বিতীয় দফা নির্বাচন হচ্ছে। এ দুটি আসন জিততেও সর্বশক্তি নিয়োগ করেছে রিপাবলিকানরা।

জো বাইডেন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার প্রস্তুতি শুরু করেছেন। তবে ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসন কোন দলের হবে তা সময় বলে দেবে।’

আইনিউজ/এইচএ
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়