অনলাইন ডেস্ক
ট্রাম্পের নির্বাচনী দায়িত্বে থাকা ১৩০ জনের করোনা
সম্প্রতি শেষ হয়ে গেলো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২০। নির্বাচনকে ঘিরে এবার বেশ উত্তেজনারও তৈরি করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীদের নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।
জানা গেছে, ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় দায়িত্ব পালন করা সিক্রেট সার্ভিসের ১৩০ জনের বেশি কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার দ্য ওয়াশিংটন পোস্ট এ খবর প্রকাশ করে।
গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্টিত হয়। ওই নির্বাচেনর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ট্রাম্প। তার নির্বাচনী সমাবেশে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। ট্রাম্প করোনা স্বাস্থ্যবিধিকে গুরুত্ব দেননি। প্রেসিডেন্টের নিরাপত্তায় দায়িত্ব পালন করতে হয়েছে সিক্রেট সার্ভিসকে।
করোনা মহামারির শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্প করোনা নিয়ে উদাসীন ছিলেন। তখন আশঙ্কা করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের উদাসীনতার জন্য যুক্তরাষ্ট্রকে বড় ধরনের খেসারত দিতে হবে। শেষ পর্যন্ত তেমনটাই ঘটেছে।
বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যার দিক দিয়ে সবার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র এবং তা প্রতিদিন বেড়ে চলেছে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























