আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৫:১৫, ১৪ নভেম্বর ২০২০
ফিলিপাইনে ভামকোর তাণ্ডবে নিহত বেড়ে ৫৩
সংগৃহীত
ফিলিপাইনে তাণ্ডব চালানো শক্তিশালী টাইফুন ‘ভামকো’র আঘাতে এখন পর্যন্ত অন্তত ৫৩ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন ২২ জন। সংবাদসংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনের মাধ্যমে এই তথ্যগুলো নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের সবচেয়ে বড় দ্বীপ লুজন ঘূর্ণিঝড় ভামকোর আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ভূমিধসে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, অনেক সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কাজ ব্যাহত হচ্ছে।
মাত্র এক সপ্তাহ আগে আরেক শক্তিশালী ঘূর্ণিঝড় ‘গনি’ ফিলিপাইনে আঘাত হেনেছিল। ‘গনি’ ছিল গত সাত বছরের মধ্যে ফিলিপাইনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। ওই ঝড়ে ২৫ জনের প্রাণহানি হয়েছিল।
গত বুধবার রাতে ঘূর্ণিঝড় ভামকো সমুদ্র থেকে উঠে এসে লুজন দ্বীপে আছড়ে পড়ে এবং বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত তাণ্ডব চালায়।
প্রশাসন এবং জরুরি উদ্ধারকর্মীরা আগেই স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য বললেও তারা বিষয়টিকে ততটা গুরুত্ব দেয়নি বলে জানায় বিবিসি।
ঘূর্ণিঝড় ভামকো ফিলিপিন্সে তাণ্ডব চালিয়ে এখন দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে ভিয়েতনামের দিকে ধেয়ে যাচ্ছে।
সংবাদ সংস্থা রয়টার্স জানায়, ভামকো স্থানীয় সময় রোববার ভোর নাগাদ সেন্ট্রাল ভিয়েতনামের হা তিং থেকে কোয়াং নাই প্রদেশ পর্যন্ত উপকূল রেখায় ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানতে পারে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























