আন্তর্জাতিক ডেস্ক
শীর্ষ আল কায়েদা নেতা নিহতের খবর প্রত্যাখান ইরানের
সংগৃহীত ছবি
তেহরানে ইসরাইলি গোয়েন্দাদের হাতে আল কায়েদার সেকেন্ড ইন কমান্ড আব্দুল্লাহ আহমেদ আব্দুল্লাহকে নিহত হওয়ার করার খবর প্রত্যাখান করেছে ইরান।
শনিবার ইরান সরকারের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, আমাদের মাটিতে কোনো আল কায়েদার জঙ্গি ছিল না।
১৯৯৮ সালে আফ্রিকায় দুটি মার্কিন দূতাবাসে বোমা হামলার মূলহোতা ছিলেন আল কায়েদার সেকেন্ড ইন কমান্ড আব্দুল্লাহ আহমেদ আব্দুল্লাহ।
নিহত জঙ্গি আব্দুল্লাহ আবু মুহাম্মাদ আল-মাসরি নামেও পরিচিত ছিল।
মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করা ইসরাইলি গুপ্তচরদের গুলিতে গত আগস্টে ইরানের রাজধানী তেহরানে আব্দুল্লাহ আহমেদ নিহত হন।
নিহত আল-মাসরিকে আল কায়েদার বর্তমান নেতা আয়মান আল-জাওয়াহরির উত্তরসূরী বলে ভাবা হতো।
এই জঙ্গি নেতাকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা রয়েছে কিনা সেটি এখনো স্পষ্ট নয়। তবে আল-মাসরিসহ ইরানে অবস্থানরত আরো কয়েকজন আল-কায়েদা নেতাকে বেশ কয়েক বছর ধরে খুঁজছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো।
এদিকে আল-মাসরির মৃত্যু নিয়ে আলকায়দার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























