আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৬:৫১, ১৪ নভেম্বর ২০২০
বরিস জনসনের প্রধান উপদেষ্টার পদত্যাগ
সংগৃহীত
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রধান উপদেষ্টা ডোমিনিক কামিংস পদত্যাগ করেছেন। যুক্তরাজ্যে যখন করোনার দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে এমন সময় কামিংস এই সিদ্ধান্ত নিলেন।
জানা গেছে, গতকাল শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় লন্ডনের দশ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে কামিংসকে একটি বক্স হাতে নিয়ে বের হয়ে চলে যেতে দেখা গেছে।
সংবাদমাধ্যম সিএনএনের এ প্রতিবেদনে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ আর ব্রেক্সিট চূড়ান্ত করা নিয়ে মারাত্মক চাপের মুখে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যের অর্থনৈতিক সংকট যখন গভীর হতে শুরু করেছে সেই মুহূর্তে তার সঙ্গ ছাড়তে শুরু করেছেন ঘনিষ্ঠ জনেরা।
জানা গেছে, ডোমিনিক কামিংসের পদত্যাগের আগে বরিস জনসনের যোগাযোগ পরিচালক লি কেইন পদত্যাগ করেন। গত বুধবার কেইনের পদত্যাগের খবরে প্রকাশ হওয়ার পর প্রচার চলতে থাকে যে, কামিংসও পদত্যাগের হুমকি দিয়েছেন। তবে বিবিসি’র কাছে সেই প্রচারকে উদ্দেশ্যমূলক বলে দাবি করেন কামিংস।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রধানমন্ত্রী নির্বাচনে জনসনের ব্রেক্সিট প্রচারণার গুরুত্বপূর্ণ ব্যাক্তি ছিলেন লি কেইন ও ডোমিনিক কামিংস।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























