ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৯, ১৪ নভেম্বর ২০২০

পুত্র সন্তানের আশায় ৬ বছরের মেয়েকে বলি দিলো বাবা

ফাইল ছবি

ফাইল ছবি

পুত্র সন্তানের আশায় তান্ত্রিকের পরামর্শে নিজের ছয় বছরের মেয়েকে বলি দিয়েছে এক পাষণ্ড বাবা। 

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার ভারতের ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির লোহরদাগার পেশর ব্লকে। অভিযুক্তের নাম সুমন নেগাসিয়া। পেশায় তিনি মজুর।

জানা গেছে, পুত্রসন্তানের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন সুমন। এমন সময় এক তান্ত্রিকের সঙ্গে তার পরিচয় হয়। তার কাছে বিষয়টি জানান তিনি। তান্ত্রিক তখন সুমনকে পরামর্শ দেন, পুত্রসন্তান পেতে হলে নিজের মেয়েকে বলি দিতে হবে। পুত্রসন্তানের জন্য মরিয়া সুমন পরামর্শ পালন করার সুযোগ খুঁজছিলেন। শুক্রবার সেই সুযোগ এসেও গেল। তার স্ত্রী বাপের বাড়িতে গিয়েছিলেন। এই সুযোগে মেয়েকে সঙ্গে নিয়ে তান্ত্রিকের কাছে হাজির হন। তারপর তারই নির্দেশ মতো মেয়ের গলা কেটে খুন করেন।

ঘটনাটি জানাজানি হতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান তান্ত্রিক। তবে নিজ বাড়ি থেকে সুমনকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। মেয়েটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 

পুলিশ বলছে, তান্ত্রিকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। কী কারণে মেয়েটিকে খুন করা হলো তাও খতিয়ে দেখা হচ্ছে। 

সূত্র : আনন্দবাজার

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়