ইসরায়েলকে স্বীকৃতি দিতে চাপ আসছে: ইমরান খান
ফাইল ছবি
আরব বিশ্বের অনেক দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে। শুধু আরব বিশ্বই নয়, বিভিন্ন মুসলিম দেশও এগিয়ে আসছে। যার মধ্যে একটি পাকিস্তান। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান স্বীকার করেছেন যে, ইসরায়েলকে স্বীকৃতি দেয়ার জন্য বন্ধুপ্রতিম দেশগুলো থেকে চাপ আসছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ পর্যবেক্ষণকারী সংস্থা মিডল ইস্ট মনিটরের শনিবারের এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী ইমরান খান বলেছেন, ‘ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য বন্ধুপ্রতিম দেশগুলোর চাপের মুখে রয়েছি আমরা। তবে ফিলিস্তিন সংকটের ন্যায্য সমাধান না হওয়া পর্যন্ত আমরা সেটা করবো না।’
তবে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে তিনি ইসরায়েলকে স্বীকৃতি দেয়ার জন্য কোন দেশগুলো চাপ দিচ্ছে সেসব দেশ সম্পর্কে কিছু বলেননি। কারণ হিসেবে ইমরান বলেছেন, ‘এসব দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হোক এমনটা আমরা চাই না।’ তবে মিডল ইস্ট মনিটর পাকিস্তানি কর্মকর্তাদের বরাতে সৌদি আরবের প্রসঙ্গ টেনেছে।
ফিলিস্তিনের দাবি দাওয়ার প্রতি কট্টর সমর্থক একজন নেতা হিসেবে বিশ্বে বেশ পরিচিত ইমরান খান। ফিলিস্তিনের অধিকারের দাবিতে সোচ্চার এই নেতা এর আগেও ফিলিস্তিনের পক্ষে ইসলামাবাদের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। সম্প্রতি তিনি এও বলেন যে, পাকিস্তান কখনও ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























