আন্তর্জাতিক ডেস্ক
আবারো বিক্ষোভে নামছে ট্রাম্প সমর্থকরা
ফাইল ছবি
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন। ভোটের ফল অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন জো বাইডেন। নির্বাচনের প্রথম থেকেই ভোট চুরির অভিযোগ এনেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়ে ফের বিক্ষোভ করতে রাস্তায় নামছে তার সমর্থকরা।
শনিবার ওয়াশিংটনসহ বিভিন্ন শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এই আয়োজনের বিপরীতে পাল্টা বিক্ষোভের আয়োজন করেছে দেশটির বিভিন্ন বামপন্থী সংগঠন।
মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিজয় মেনে নিতে অস্বীকার করে আসছেন ট্রাম্প। নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ তুলে বেশ কিছু অঙ্গরাজ্যে মামলা করেছেন তিনি।
ট্রাম্পের দাবি, তিনিই নির্বাচনে জয়ী হয়েছেন। তবে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প পূর্ববর্তী অবস্থান থেকে খানিকটা সরে এসে বলেছেন, তিনি প্রেসিডেন্ট থাকবেন কিনা তা সময়ই বলে দেবে।
৭ নভেম্বর বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পর পরই বেশ কয়েকটি বিক্ষোভ করেছে তার সমর্থকরা। তবে সেগুলো আকারে ছোট ছিল। ট্রাম্পের ভোট জালিয়াতির ভিত্তিহীন দাবিকে সমর্থন জানিয়ে শনিবার আবারও বিক্ষোভের আয়োজন করা হয়েছে। ওথ কিপারস মিলিশিয়া ও প্রাউড বয়েজের সদস্যরাসহ বিভিন্ন উগ্র-ডানপন্থী ট্রাম্প সমর্থকরা এতে অংশ নেবে।
আয়োজক সংগঠনগুলো র্যালিগুলোর বিভিন্ন নাম দিয়েছে। এর মধ্যে রয়েছে-মিলিয়ন এমএজিএ মার্চ, দ্য মার্চ ফর ট্রাম্প এবং স্টপ দ্য স্টিল। ট্রাম্পের ক্যাম্পেইন স্লোগান ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ এর সংক্ষিপ্ত নাম এমএজিএ। বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে টুইট করেছেন ট্রাম্প।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























