আন্তর্জাতিক ডেস্ক
ফিলিপাইনে ভ্যামকোর তাণ্ডব: নিহত বেড়ে ৬৭
সংগৃহীত
ফিলিপাইনে টাইফুন ভ্যামকোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। সেখানকার স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এখনো অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন।
দেশটির দুযোর্গ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মার্ক টিম্বাল জানিয়েছেন, ঘূর্ণিঝড় ভ্যামকোর আঘাতে ২২ জন মারা গেছেন কাগায়ান অঞ্চলে, ১৭ জন দক্ষিণাঞ্চলীয় লুজন প্রদেশে, ৮ জন ম্যানিলায় এবং ২০ জন অন্য অঞ্চলগুলোতে।
টাইফুনটির আঘাতে ২১ জন আহতের কথাও জানিয়েছেন এই কর্মকর্তা। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ধান ও ভু্ট্টা উৎপাদনের জন্য পরিচিত কাগায়ান অঞ্চলে রোববারও প্রায় ১২ লাখ মানুষ পানিবন্দী রয়েছেন।
সাম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং স্থানীয় একটি বাঁধের পানির তোড়ে এলাকাটিতে প্রায় দোতলা সমান বন্যার সৃষ্টি হয়েছে। এ থেকে বাঁচতে অনেকেই পরিবার নিয়ে বাসার ছাদে আশ্রয় নিয়েছেন।
চলতি বছর ফিলিপাইনে আঘাত হানা ২১তম ঝড় ভ্যামকো। গত বুধবার রাতে দেশটির লুজন প্রদেশে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে দেশটির রাজধানীতে বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
এর কিছুদিন আগেই ফিলিপাইনে আঘাত হেনেছিল বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় টাইফুন গনি। এর তাণ্ডবেও লুজন প্রদেশে অনেক মানুষ প্রাণ হারান।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























