ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৯, ১৫ নভেম্বর ২০২০

ট্রাম্প ভক্তদের বিক্ষোভে সহিংসতা, গ্রেফতার ২০

সমাবেশে সমবেত হয়েছিলেন ১০ হাজার ট্রাম্পভক্ত

সমাবেশে সমবেত হয়েছিলেন ১০ হাজার ট্রাম্পভক্ত

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে গত ৩ নভেম্বর। এর দুই সপ্তাহের মাথায় সহিংসতায় জড়াল মার্কিনিরা। রোববার দিনের শুরুতেই ওয়াশিংটন ডিসির বেশ কিছু এলাকায় হাতাহাতি, ছুরিকাঘাত, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে অন্তত ২০ জনকে।

জো বাইডেনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে জিততে পারেন নি ডোনাল্ড ট্রাম্প। যদিও তিনি এখনো পরাজয় মেনে নেন নি। নির্বাচনের প্রথম থেকেই ভোট চুরির অভিযোগ এনে চলেছেন ট্রাম্প। যদিও এ বিষয়ে এখনও কোনও তথ্যপ্রমাণ দেখাতে পারেনি রিপাবলিকান শিবির।

শনিবার ভোট জালিয়াতি নিয়ে ট্রাম্পের দাবির সপক্ষে ওয়াশিংটন ডিসির রাস্তায় নেমে আসেন হাজার হাজার সমর্থক। এসময় ‘ভোটচুরি বন্ধ করো’, ‘প্রত্যেকটি ভোট গণনা করো’ প্রভৃতি স্লোগান দেন তারা। অনেকের হাতেই ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগানধারী পতাকা দেখা গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে, এদিন হোয়াইট হাউসের অদূরে ফ্রিডম প্লাজায় সমবেত হয়েছিলেন অন্তত ১০ হাজার ট্রাম্পভক্ত।

রাত নামতেই শান্তিপূর্ণ বিক্ষোভ ক্রমেই সহিংস হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে বেশকিছু জয়গায় মারামারি ও ইট-পাটকেল নিক্ষেপের দৃশ্য দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষস্থল থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে হামলা ও অস্ত্র রাখাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। সংঘর্ষের সময় অন্তত দুইজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

শহরের জরুরি মেডিকেল সেবা বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, ছুরিকাঘাতে আহত এক ব্যক্তিকে দ্রুত স্থানীয় একটি ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টার দিকে ট্রাম্প সমর্থক ও তাদের পাল্টা বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের সময় ছুরিকাঘাতপ্রাপ্ত হন ওই ব্যক্তি। সংঘর্ষের সময় অনেকের হাতেই লাঠিসোটা দেখা গেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়