ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৮, ১৫ নভেম্বর ২০২০
আপডেট: ২০:১১, ১৫ নভেম্বর ২০২০

যুক্তরাষ্ট্রকে বাইরে রেখে ১৫ দেশের নতুন বাণিজ্য জোটের ঘোষণা

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এশিয়া ও ওশেনিয়ার অঞ্চলের ১৫টি দেশ মিলে বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য জোট ‘রিজিওনাল কমপ্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি)’ গঠনের ঘোষণা দিয়েছে। 

দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের সাইডলাইন থেকে আজ (রবিবার) এই জোট গঠনের ঘোষণা এসেছে।

করোনাভাইরাসের বৈশ্বিক মহামারিতে প্রায় সব দেশের অর্থনীতি যখন নজিরবিহীন সংকটের মুখে তখন যুক্তরাষ্ট্রকে বাইরে রেখে নতুন এই বাণিজ্য জোট তৈরি হলো। জোটে আসিয়ানের ১০ সদস্য রাষ্ট্রের সঙ্গে রয়েছে দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ভারত জোটের বাইরে থাকলেও দেশটির জন্য দরজা খোলা রাখা হয়েছে।

নতুন বাণিজ্য জোটে যুক্ত দেশগুলোতে সারা পৃথিবীর এক তৃতীয়াংশ অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়।

এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে নতুন এই জোটকে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়