আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০০, ১৫ নভেম্বর ২০২০
মেক্সিকোতে করোনা সংক্রমণ ১০ লাখ ছাড়িয়েছে
ফাইল ছবি
লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে করোনা সংক্রমণ ১০ লাখ ছাড়িয়েছে। যার বিপরীতে ভাইরাসটির সংক্রমণে মৃত্যু প্রায় লাখের কাছাকাছি চলে এসেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ৯ টা পর্যন্ত মেক্সিকোতে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ১০ লাখ ৩ হাজার ২৫৩ জন। এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ২৫৯ জন। তবে মেক্সিকোতে এরই মধ্যে করোনা জয় করেছেন ৭ লাখ ৪৫ হাজার ৩৬১ জন।
মৃত্যুর সংখ্যার তালিকায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের পরে চতুর্থ এবং সংক্রমণের সংখ্যায় বিশ্বের ১১তম অবস্থানে রয়েছে মেক্সিকো।
দেশটিতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রেস্তোরাঁ, সিনেমা হল ও জিমে ফের বিধিনিষেধ আরোপ করা হয়। রাজধানী মেক্সিকো সিটিতে মেয়র ক্লদিয়া সেইনবাউন শুক্রবার ১৫ দিনের জন্য বার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























