আন্তর্জাতিক ডেস্ক
‘গোল্ডেন ভিসা’র মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত আমিরাতের
ফাইল ছবি
কিছু কিছু পেশাজীবী, বিশেষ ডিগ্রিধারী ছাড়াও অন্যান্য কিছু বিদেশির জন্য ‘গোল্ডেন ভিসার’ মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট। এই ভিসাব্যবস্থার মাধ্যমে দেশটিতে দশ বছর বসবাসের সুযোগ পাওয়া যায়। তা আরও বাড়ানো হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে সাধারণত পুনর্নবায়নযোগ্য ভিসার মাধ্যমে মাত্র কয়েক বছর কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন। কিন্ত গত কয়েক বছরে ধরে দেশটির সরকার ভিসানীতি কিছুটা নমনীয় করে কিছু কিছু বিনিয়োগকারী, শিক্ষার্থী ও পেশাজীবীকে দীর্ঘদিন বসবাসের সুযোগ করে দিচ্ছে।
আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাই শাসক মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুম রোববার এক বিবৃতিতে বলেন, গোল্ডেন ভিসার মেয়াদ বাড়ানোর তালিকায় রয়েছেন সব ধরনের ডক্টরেট ডিগ্রিধারী, মেডিকেল চিকিৎসক এবং কম্পিউটার, ইলেকট্রনিক্স, প্রোগ্রামিং, ইলেকট্রিক্যাল ও বায়োটেকনোলোজি প্রকৌশলী।
কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর বিশেষ ডিগ্রিধারী, বড় ধরনের তথ্য বিশ্লেষণে কাজ করে এমন ব্যক্তি ও মহামারি বিশেষজ্ঞরাও এর আওতার মধ্যে থাকবেন। এ ছাড়া আমিরাতে পড়াশোনা করছে এমন দেশসেরা শিক্ষার্থী এবং বিশেষ কিছু বিশ্ববিদ্যালয় থেকে ৩ দশমিক ৮ বা তার ওপরে সিজিপিএ অর্জনকারীরাও থাকবেন তালিকায়।
২০১৮ সালে প্রথমবারের মতো দীর্ঘমেয়াদী ভিসা পরিকল্পনার ঘোষণা দেয়ার পর ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাত সরকার বিশেষ কিছু বিদেশি বিনিয়োগকারী, উদ্যোক্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিজ্ঞানী ও কৃতী শিক্ষার্থীদেরকে ৫ থেকে ১০ বছর দেশটিতে বসবাসের সুযোগ দিয়ে পুনর্নবায়নযোগ্য ভিসা দেয়া শুরু করে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























