ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৭, ১৫ নভেম্বর ২০২০
আপডেট: ২২:২০, ১৫ নভেম্বর ২০২০

নাইজেরিয়ায় নৌকাডুবি: শিশুসহ ১৮ জনের মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে এক নৌকাডুবির ঘটনায় ১৫ শিশুসহ অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দেশটির বাউচি রাজ্যে এই দুর্ঘটনাটি ঘটে বলে বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে জানানো হয়।

জানা গেছে, যাত্রী পরিবহন করার সময় বুজি নদীতে নৌকাটি উল্টে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় মারা যাওয়া অপর তিনজন পুরুষ, তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

উল্লেখ্য, আফ্রিকার জনবহুল এ দেশে নৌদুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। এর আগে গত ১২ সেপ্টেম্বর ও আগস্ট মাসে পৃথক নৌকাডুবির ঘটনায় যথাক্রমে ১২ জন ও ১০ জনের মৃত্যু হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়