আইনিউইজ ডেস্ক
`সেলফ আইসোলেশনে` বরিস জনসন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে ‘সেলফ আইসোলেশনে’ নেওয়া হয়েছে। করোনায় আক্রান্ত এক সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করায় তাকে সেলফ আইসোলেশনে থাকতে পরামর্শ দিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য বিভাগ (এনএইচএস)।
তবে প্রধানমন্ত্রী ভালো আছেন এবং তার কোভিড-১৯ এর কোনো লক্ষণও নেই বলে জানিয়েছেন তার এক মুখপাত্র।
মুখপাত্র আরও জানিয়েছেন, সেলফ আইসোলেশনে থাকাকালে স্বাস্থ্যবিধি মেনে ও চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করে ডাউনিং স্ট্রিট থেকে প্রধানমমন্ত্রী তার দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাবেন।
গত বৃহস্পতিবার সকালে কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। পরে বৈঠকে উপস্থিত সংসদ সদস্য লি অ্যান্ডারসনের করোনার লক্ষণ ধরা পড়ে এবং তার পরীক্ষা করা হয়।
অ্যাশফিল্ডের ওই সংসদ সদস্যের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে বরিস জনসনকে সেলফ আইসোলেশনে নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সংসদ সদস্য লি অ্যান্ডারসন ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যায় তাদের কারো মুখেই মাস্ক ছিল না।
উল্লেখ্য, গত এপ্রিল মাসের প্রথম দিকে করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তখন হাসপাতালে থাকতে হয়েছিল তাকে। ভাইরাসে আক্রান্ত হওয়ার ১০ দিন পর তিনি লন্ডনের সেন্ট টমাস হাসপাতাল থেকে রিলিজ পান।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























