আন্তর্জাতিক ডেস্ক
ট্রাম্পের পরাজয় মেনে নেওয়ার সময় এসেছে: ওবামা
ডোনাল্ড ট্রাম্প ও বারাক ওবামা
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের এখন পরাজয় মেনে নেওয়ার সময় এসেছে। জো বাইডেনের জয় মেনে নিতে নিয়ে তাকে হার মেনে নিতে হবে। নির্বাচনের ফলাফল উল্টে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।
সিবিএনএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বারাক ওবামা বলেন, অবশ্যই তাকে (ট্রাম্পকে) এখন পরাজয় স্বীকার করে নিতে হবে।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি এটাই সময়, তাকে অবশ্যই এটা মেনে নিতে হবে। আপনারা যদি সংখ্যার দিকে তাকান তবে দেখবেন জো বাইডেনই জয়ী হয়েছেন। এই ফলাফল উল্টে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।’
এদিকে বরাবরের মতো পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন ট্রাম্প। তিনি এখনো ভোট জালিয়াতির অভিযোগ করে আসেছেন। তবে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ফেডারেল কর্মকর্তারা এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন। তাদের মতে কোনো জালিয়াতি হয়নি এবারের নির্বাচনে।
শনিবার ব্যাটলগ্রাউন্ড নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় ভোটের গণনা আর পুনর্গণনা পর্ব শেষ হয়েছে। ফলাফলে ইতোমধ্যেই প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ঘোষিত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৩০৬টি ইলেকটোরাল কলেজে জয় পেয়েছেন। তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট।
বড় ব্যবধানে ট্রাম্পের কাছে হেরে গেলেও তা মানতে নারাজ ট্রাম্প। তার অভিযোগ, নির্বাচনে জালিয়াতি করে জয়ী হয়েছেন জো বাইডেন।
রোববার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘তিনি জিতেছেন, তবে নির্বাচনে জালিয়াতি করে।’
তবে ট্রাম্প মেনে না নিলেও সারাবিশ্ব ইতোমধ্যে বাইডেনের জয়ের কথা জেনে গেছে। এমনকি বিশ্বের বিভিন্ন দেশের নেতারাও তাকে অভিনন্দন জানিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের পরবর্তী সরকারের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কের বিষয়ে আশ্বস্ত করেছে অনেক দেশই।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























