আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু আড়াই লাখ ছাড়াল
ফাইল ছবি
করোনাভাইরাস শনাক্ত এবং মৃতের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এরই মধ্যে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৫১ হাজার ৮৩২ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৩৭৯ জন। যুক্তরাষ্ট্রে মোট সুস্থ হয়েছেন ৮২ লাখ ৪৯ হাজার ৫৭৯ জন।
যুক্তরাষ্ট্র ছাড়া ১০ লাখের উপরে আক্রান্ত রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, কলম্বিয়া, ইতালি এবং মেক্সিকোতে।
বেশি আক্রান্তের দেশগুলোতে নতুন করে লকডাউন শুরু হচ্ছে। ব্রিটেনে দেশব্যাপী লকডাউনের ঘোষণা দেয়ার সময় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘চিকিৎসা এবং মানবিক বিপর্যয়ের’ আশঙ্কা করছেন তিনি।
লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের অবস্থা এখনো সেই আগের মতো। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৬৫ হাজার ৮১১ জন মারা গেছেন। মোট আক্রান্ত ৫৮ লাখ ৬৩ হাজার ৯৩ জন।
ভারতে ৮৮ লাখ ৪৫ হাজার ৬১৭ জন শনাক্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ১ লাখ ৩০ হাজার ১০৯ জন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























