আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত নিল ভেনেজুয়েলা
ফাইল ছবি
করোনাভাইরাস প্রতিরোধে রাশিয়ার উদ্ভাবিত টিকা স্পুটনিক-৫ এক কোটি ডোজ কেনার সিদ্ধান্ত নিয়েছে ভেনেজুয়েলা।
রোববার (১৫ নভেম্বর) ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলেন, ২০২১ সালের প্রথম প্রান্তিকেই রাশিয়ার করোনা টিকা ভেনেজুয়েলায় আসবে। এছাড়াও, ভেনেজুয়েলার নিজস্ব ল্যাবরেটরিতে স্পুটনিক-ফাইভ টিকার এক কোটি ডোজ উৎপাদন করা হবে - বলে জানান তিনি।
চলতি বছরের আগস্টে প্রথম দেশ হিসেবে করোনা টিকার নিবন্ধন করিয়েছিল রাশিয়া। যদিও টিকার কার্যকারীতা নিয়ে পশ্চিমের পক্ষ থেকে অনেক প্রশ্ন তোলা হয়েছিল।
অক্টোবরের শুরু থেকেই ভেনেজুয়েলায় স্পুটনিক-৫ এর তৃতীয় ধাপের ট্রায়াল চলছে। প্রেসিডেন্ট মাদুরোর ছেলেসহ দুই হাজার স্বেচ্ছাসেবক ওই ট্রায়ালে অংশ নিয়েছেন।
ভেনেজুয়েলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৯৩৩ জন এবং মৃত্যু হয়েছে ৮৪৮ জনের।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























