আন্তর্জাতিক ডেস্ক
মডার্নার করোনা ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর
ফাইল ছবি
ফাইজারের পর যুক্তরাষ্ট্রের আরও একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি মডার্না করোনা প্রতিরোধী ভ্যাকসিন নিয়ে আশার খবর জানাল।
বিবিসি এক খবরে বলেছে, মডার্নার করোনা ভ্যাকসিন প্রায় ৯৫ শতাংশ কার্যকর বলে কোম্পানিটির দেওয়া প্রাথমিক তথ্য থেকে জানা গেছে।
করোনা উপসর্গ থাকা প্রথম ৯৫ জনের ওপর ভ্যাকসিনের কার্যকারিতার ফল বিশ্লেষণ করে আজ এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ৩০ হাজার মানুষের ওপর ভ্যাকসিনটির পরীক্ষা চালায় মডার্না। কোম্পানিটি জানায়, তাদের তৈরি ভ্যাকসিনটি ৯৪ দশমিক পাঁচ শতাংশ কার্যকর।
নিয়ন্ত্রণ সংস্থাদের ঘোষণা অনুসারে, কোনো ভ্যাকসিনের কার্যকারিতা ৫০ শতাংশ হলেই সেটির অনুমোদন দিয়ে দেয়া হবে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভ্যাকসিনটি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করতে যাচ্ছে মডার্না।
মডার্নার চিফ মেডিকেল অফিসার টাল জাকস বলেন, ‘এর সামগ্রিক কার্যকারিতা অসাধারণ। এটা দারুণ একটা দিন।’
এর আগে ফাইজার জানায় তাদের করোনা ভ্যাকসিনটি ৯০ শতাংশ কার্যকর। জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে ভ্যাকসিনটি আবিষ্কার করেছে তারা।
ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ৪৩ হাজারের বেশি স্বেচ্ছাসেবী অংশ নেন। ট্রায়ালে পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে দাবি করা হয় ফাইজারের পক্ষ থেকে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























