ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৭, ১৬ নভেম্বর ২০২০

তামিলনাড়ুতে প্রকাশ্যে যুবকের শিরচ্ছেদ

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের তামিলনাড়ু রাজ্যে প্রকাশ্যে এক যুবককে শিরচ্ছেদ করেছে সন্ত্রাসীরা। রোববার রাজ্যটির মাদুরাই শহরের সেন্ট ম্যারি চার্চের কাছে এই হত্যাকাণ্ড ঘটেছে।- টাইমস অব ইন্ডিয়া

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের শিকার যুবকের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তার নাম মুরুগানান্থাম। ২২ বছর বয়সী এই যুবক নিকটবর্তী সোলাইয়াপান নগর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় হত্যাকাণ্ডের শিকার যুবকের সঙ্গে থাকা মুনিয়াসামি নামের তার এক বন্ধুও মারাত্মকভাবে আহত হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

তামিল নাড়ু পুলিশ জানায়, ঘটনার দিন রোববার চার্চের পাশ দিয়ে হেঁটে যাবার সময় গাড়িতে করে এসে মুরুগানান্থাম ও মুনিয়াসামির ওপর হামলা চালায় একদল সশস্ত্র সন্ত্রাসী। হামলার হাত থেকে মুনিয়াসামি পালাতে সক্ষম হলেও মুরুগানান্থামকে শিরশ্ছেদ করে হত্যা করে সন্ত্রাসীরা। এরপর তার কাটা মাথা চার্চের সামনে রেখে দিয়ে তারা চলে যায়।

এ হত্যাকাণ্ডের ঘটনায় গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডটির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ধরতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়