ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৪, ১৭ নভেম্বর ২০২০

আফগানিস্তান-ইরাক থেকে সেনা প্রত্যাহার করছেন ট্রাম্প

ফাইল ছবি

ফাইল ছবি

আফগানিস্তান এবং ইরাক থেকে আরও মার্কিন সেনা প্রত্যাহার করে নিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেনা কর্মকর্তার বরাতে মার্কিন মিডিয়া এই খবরটি প্রকাশ করেছে বলে জানিয়েছে বিবিসি।

এতে বলা হয়, আফগানিস্তান ও ইরাক থেকে আরও সেনা ফিরিয়ে আনার জন্য ট্রাম্প নির্দেশ দিতে পারেন বলে মনে করছে মার্কিন সেনাবাহিনী।

মার্কিন সেনা সূত্র জানায়, মধ্য জানুয়ারির মধ্যে আফগানিস্তানে ৫ হাজার সেনা থেকে কেটে আড়াই হাজারে নামিয়ে আনা হবে। অন্যদিকে ইরাকে মার্কিন সেনা সংখ্যা তিন হাজার থেকে কেটে আড়াই হাজার করা হবে।

তবে এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, বড়দিনের আগেই সব মার্কিন সেনাকে তিনি ঘরে ফেরাতে চান।

মার্কিন মিডিয়া জানাচ্ছে, সেনা প্রত্যাহারের বিষয়টি  ১৫ জানুয়ারির মধ্যেই শেষ করতে হবে। কারণ এর কয়েকদিন পরেই পরবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন বাইডেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়