আন্তর্জাতিক ডেস্ক
সুদানে নৌ ঘাঁটি বানানোর পরিকল্পনা রাশিয়ার
ফাইল ছবি
সুদানে একটি নৌ ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নৌ ঘাঁটি নির্মাণের লক্ষ্যে দেশটির সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা এগিয়ে নেয়ার জন্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্ভাব্য এই চুক্তির খসড়া অনুমোদনের জন্য প্রেসিডেন্ট পুতিনের কাছে হস্তান্তর করলে সোমবার তিনি এই নির্দেশ দেন।
রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন সুদানের সঙ্গে সম্ভাব্য সামরিক চুক্তির খসড়া ভ্লাদিমির পুতিনের কাছে হস্তান্তর করেন।
সুদান সম্প্রতি দেশটিতে একটি নৌ সরবরাহ ঘাঁটি স্থাপনের রুশ প্রস্তাব গ্রহণ করেছে। সমুদ্রে চলাচলকারী রুশ জাহাজগুলোর মেরামত ও কারিগরি পৃষ্ঠপোষকতা প্রদান এবং এসব জাহাজের নাবিকদের বিশ্রাম নেয়ার লক্ষ্যে রাশিয়ার এ ধরনের ঘাঁটি প্রয়োজন বলে মস্কো খার্তুমকে জানিয়েছে।
চুক্তির খসড়ায় বলা হয়েছে, নৌ সামরিক ঘাঁটি নির্মাণের জন্য সুদান রাশিয়াকে বিনামূল্যে জমি সরবরাহ করবে। অন্যদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ওই ঘাঁটির নিরাপত্তা রক্ষার সব সামরিক সরঞ্জাম ও সমরাস্ত্র সুদান সরকারের নিয়ন্ত্রণে দিয়ে দেবে রাশিয়া।
চুক্তির খসড়ায় আরও বলা হয়েছে, রাশিয়ার নৌ ঘাঁটিটি হবে সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং অন্য কোনো দেশের বিরুদ্ধে এটি ব্যবহৃত হবে না। এছাড়া, সুদান তার প্রয়োজনে ওই নৌঘাঁটির জেটি ব্যবহার করতে পারবে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























