ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:১৫, ১৮ নভেম্বর ২০২০

করোনায় আবারও একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু দেখলো বিশ্ব

মহামারী করোনাভাইরাসে বিশ্ব জুড়ে গত একদিনে রেকর্ড সংখ্যক মানুষ মারা গেছেন। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, ভাইরাসটিতে গত একদিনে ১০ হাজার ৫০২ জন মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্তের হিসেবে যা নতুন রেকর্ড।

গোটা পৃথিবীতে এখন পর্যন্ত ৫ কোটি ৫৯ লাখ ৪৩ হাজার ১৮৯ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

সুস্থ হয়েছেন ৩ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার ২৫৪ জন। মারা গেছেন ১৩ লাখ ৪৩ হাজার ৩৭৯ জন।

সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে, ১ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৭১১ জন। সুস্থ ৭০ লাখ ৮৭ হাজার ৭৯৬ জন। মারা গেছেন ২ লাখ ৫৪ হাজার ২৫৫ জন।

যুক্তরাষ্ট্র বাদে ১০ লাখের উপরে আক্রান্ত হয়েছে আর ১০টি দেশে: ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, স্পেন, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, ইতালি, কলম্বিয়া এবং মেক্সিকো।

ভারতে ৮৯ লাখ ১২ হাজার ২০৭ জন শনাক্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ১ লাখ ৩১ হাজার ৩১ জন।

লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের অবস্থা এখনো সেই আগের মতো। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৬৬ হাজার ৭৪৩ জন মারা গেছেন। মোট আক্রান্ত ৫৯ লাখ ১১ হাজার ৭৫৮ জন।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়