অনলাইন ডেস্ক
শীঘ্রই করোনার টিকা ব্যবহারে অনুমোদন চেয়ে আবেদন করবে ফাইজার
সুরক্ষা তথ্য জড়ো করার কাজ সেরেই ঔষধ কোম্পানী ফাইজার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে মার্কিন নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করবে বলে জানা গেছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) কোম্পানীটির সিইও এমন তথ্য জানান।
এর আগে গত সপ্তাহে কোম্পানীটি তাদের তৈরি টিকা করোনা প্রতিরোধে ৯০ শতাংশ কার্যকর বলে ঘোষণা করে। তারা জার্মান কোম্পানী বায়োটেকের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে টিকাটি তৈরি করছে।
ফাইজারের সিইও আলবার্ট বাউরলা মেডিক্যাল নিউজ সাইট স্টেটকে বলেন, ‘আমরা শিগগীরই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করতে যাচ্ছি। এ কাজের প্রস্তুতি চলছে। শিগগীরই আমরা এ বিষয়ে ঘোষণা দেবো।’
এর আগে ফাইজারের নভেম্বরের তৃতীয় সপ্তাহে ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশানের (এফডিএ) কাছে জরুরি ব্যবহারের আবেদন জানানোর কথা বলেছিল। এর অর্থ কয়েকদিনের মধ্যেই হয়তো ঘোষণা আসবে।
এফডিএ টিকার নিরাপত্তা নিশ্চিতে দ্বিতীয় ডোজের পর অন্তত ২ মাসের ফলোআপ এবং প্রথম ডোজ গ্রহণের ২৮ দিন পর পরবর্তী ডোজ নেয়ার শর্ত আরোপ করে।
এদিকে সোমবার মডার্না ও ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ তাদের টিকা পরীক্ষার প্রাথমিক ফলাফল ঘোষণা করে। তারা তাদের টিকা ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করে।
আগামী ২৫ নভেম্বর নাগাদ মডার্না টিকা ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করবে। আবেদনের পর যাচাইবাছাইয়ে কর্তৃপক্ষের কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
মডার্না ও ফাইজার তাদের টিকা তৈরির ক্ষেত্রে একই প্রযুক্তি ব্যবহার করেছে। ফলে চূড়ান্ত ধাপের পরীক্ষা শেষে উভয় টিকার একই সুরক্ষা তথ্য পাওয়া গেছে। তাই উভয় আবেদনই গ্রহণযোগ্য হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি গত সপ্তাহে বলেছেন, ডিসেম্বরের শেষ নাগাদ মার্কিন নাগরিকেরা টিকা পেতে শুরু করবেন।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























