আইনিউজ ডেস্ক
আপডেট: ১৬:৫১, ১৮ নভেম্বর ২০২০
থাইল্যাণ্ডে পার্লামেন্ট ঘেরাও, নৌকায় করে পালালেন এমপিরা
থাইল্যান্ডে রাজতন্ত্র বিরোধী বিক্ষোভ ভয়ংকর রূপ ধারণ করেছে। পরিস্থিতি এতোটাই উত্তপ্ত হয়েছে যে মঙ্গলবার (১৬ নভেম্বর) এক পর্যায়ে পার্লামেন্ট ঘেরাও করেন বিক্ষোভকারীরা। অবস্থা বেগতিক দেখে পার্লামেন্টের পাশের নদী দিয়ে নৌকা চড়ে স্থান ত্যাগ করেন এমপিরা। খবর দ্য গার্ডিয়ানের।
প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘর্ষে ৫৫ জন আহত হয়েছেন। গুলির আঘাতে আহত পাঁচজন চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে দুজন শিক্ষার্থী রয়েছে।
গত জুলাই থেকে শুরু হওয়া সরকার ও রাজতন্ত্র বিরোধী আন্দোলন গতকালই সহিংস রূপ নিল। মঙ্গলবার সংবিধান পরিবর্তনের জন্য এমপিদের ওপর চাপ সৃষ্টি করতে হাজার হাজার বিক্ষোভকারী পার্লামেন্টের বাইরে অবস্থান নেন। তবে তাদের কাঁটাতারের বেড়া দিয়ে আটকে দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় আন্দোলনকারীদের।
দেশটির রাজতন্ত্রের ক্ষমতা খর্ব ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরে থাইল্যান্ডে বিক্ষোভ চলছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউত চান-ওচার পদত্যাগ চাইছেন বিরোধী দলের নেতারা। তারা একই সঙ্গে রাজার ক্ষমতা খর্ব করার দাবিও জানাচ্ছেন।
পুলিশের একজন মুখপাত্র বলেন, বিক্ষোভকারীরা সংরক্ষিত এলাকা ভাঙার চেষ্টা চালালে পুলিশ তাদের ওপর জলকামান ব্যবহারে বাধ্য হয়।
বিক্ষোভে অংশ নেওয়ার জন্য অনেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























