ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৯, ১৯ নভেম্বর ২০২০

`ভ্যাকসিনকে কোন যাদুকরী সমাধান হিসেবে দেখা ঠিক হবে না`

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক পরিচালক সতর্ক করে বলেছেন, ভ্যাকসিনকে একক কোন যাদুকরী সমাধান হিসেবে দেখা ঠিক হবে না। করোনার দ্বিতীয় দফার সংক্রমণ মোকাবেলা অবশ্যই ভ্যাকসিন ছাড়াই করতে হবে বলেও জানান তিনি। কারণ এ সময়ের মধ্যে ভ্যাকসিন এসে পৌঁছাবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে জনগণের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, যে কোন জায়গায় উল্লেখযোগ্য পর্যায়ে সকলের কাছে ভ্যাকসিন পৌঁছাতে চার থেকে ছয়মাস সময় লাগবে।

অথচ অনেক দেশে করোনা দ্বিতীয় সংক্রমণ ঢেউ চলছে এবং তা চলবে। আমাদেরকে ভ্যাকসিন ছাড়াই সংক্রণের চূড়া মোকাবেলা করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি সতর্ক করে আরো বলেন, কেউ কেউ ভ্যাকসিনকেই একমাত্র সমাধান বিবেচনা করছে। কিন্তু আমরা যদি ভ্যাকসিনকেই একমাত্র সমাধান ভাবি তাহলে কোভিড-১৯ জিরো পর্যায়ে পৌঁছাবে না।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়