আন্তর্জাতিক ডেস্ক
করোনাকালে বেড়েছে কেনিয়ার কিশোরীদের গর্ভধারণ
সংগৃহীত
করোনাকালে বিশ্বের বিভিন্ন দেশে স্কুল কলেজ বন্ধ রয়েছে। যার ব্যতিক্রম নয় কেনিয়া। এদিকে স্কুল কলেজ বন্ধ থাকার কারণে কেনিয়ায় কিশোরীদের মধ্যে গর্ভধারণের সংখ্যা বেড়েছে।- ডয়েচ ভেলে
কেনিয়ার উত্তরাঞ্চলীয় শহর লোদওয়ারে কাজ করা দাতব্য সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির এক পরিসংখ্যানে এই তথ্য প্রকাশিত হয়েছে।
সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন-আগস্ট মাসে তাদের গ্রাহকদের মধ্যে গর্ভধারণের সংখ্যা ছিল ৬২৫, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় তিনগুণ (২২৬)৷ কাছের এক শরণার্থী শিবিরে মার্চ-আগস্টে গর্ভধারণের সংখ্যা ছিল ৫১, যা গত বছর একই সময় ছিল ১৫৷
এদিকে করোনার প্রভাবে বিভিন্ন দেশে স্কুল বন্ধ থাকায় কিশোরীদের মধ্যে গর্ভধারণের হার বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছিল প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা।
জাতিসংঘের জনসংখ্যা তহবিলের কেনিয়ার প্রধান অ্যাডেমোলা ওলাজিদ বলেন, ‘অনেক কিশোরীর গর্ভধারণের আসল সংখ্যা জানা সম্ভব হয় না। কারণ, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার আশঙ্কায় অনেকে গর্ভবতী সেবা নিতে হাসপাতাল বা ক্লিনিকে যেতে চায় না।’
গর্ভবতী হওয়ার পর হাসপাতালে না যাওয়ায় অনেক কিশোরী বিভিন্ন জটিলতার সম্মুখীন হয়। অনেকে অনিরাপদ গর্ভপাতের দিকে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ১৫ থেকে ১৯ বছর বয়সি মেয়েদের মৃত্যুর অন্যতম কারণ গর্ভধারণ ও সন্তান জন্মদান।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























