আন্তর্জাতিক ডেস্ক
করোনা আতঙ্কে মেরে ফেলা হবে লাখ লাখ মিংক!
মিংক
বেজির মতো দেখতে একটি প্রাণী মিংক। ফ্যাশন দুনিয়ায় এ প্রাণীর পশমের চাহিদা সব সময়ই বেশি। তবে সাম্প্রতিককালে করোনাভাইরাসে আক্রান্ত মিংক থেকে সংক্রমিত হচ্ছে মানুষ।
প্রথমে ডেনমার্ক ও পরে সুইডেনে মিংক পালনের দায়িত্বে থাকা কর্মীদের করোনা হয়। তারপরেই কিছু বিশেষজ্ঞ বলেন, মিংক থেকেই করোনা ছড়িয়েছে।
এই খবর প্রকাশ হওয়ার পর ড্যানিশ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় কয়েক লাখ মিংক মেরে ফেলার। যদিও গত সপ্তাহে ড্যানিশ কৃষিমন্ত্রী মোগেন্স ইয়েনসেন স্বীকার করেন, এই নির্দেশের কোনো আইনি ভিত্তি ছিল না। বুধবার এই খবর প্রকাশের পর থেকেই বিরোধী দলগুলো সোচ্চার হয়ে ওঠে। পদত্যাগ ঘোষণা করেন কৃষিমন্ত্রী ইয়েনসেন।
কিন্তু বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেনের পদত্যাগের দাবিও তুলেছে। বিরোধী নেতা ইয়াকব এলেমান-ইয়েনসেন বলেন, ‘‘কৃষিমন্ত্রী যা করেছেন, প্রধানমন্ত্রীও তা-ই করুন, আমি চাই। আমি চাই যে, প্রধানমন্ত্রী কোনো ভুল করলে তা স্বীকার করুন, কারণ এই দায়িত্ব তারই ছিল।”
এলেমান-ইয়েনসেনের পাশে রয়েছে তার দল লিবারেল পার্টি ছাড়াও ড্যানিশ পিপলস পার্টি। আদৌ সরকার বেআইনি আদেশ দিয়েছে কি না, তা জানতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এই দলগুলো ছাড়াও অন্যান্য সংসদ সদস্যেরা। কিন্তু নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়ার জন্য ড্যানিশ সংসদে এ বিষয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, যা নিয়ে সংশয় দেখা যাচ্ছে।
অরহুস বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষা জানাচ্ছে যে, জুলাইয়ে সাধারণ মানুষের মধ্যে সরকারের ওপর আস্থা ছিল ৭৫ শতাংশ, মিংক-বিতর্কের ফলে ঠেকেছে পঞ্চাশের আশপাশে৷
এ দিকে আয়ারল্যান্ড জানিয়েছে, তারাও এক লাখের মতো মিংক হত্যা করবে। ডেনমার্কের ঘটনায় ভয় পেয়েছে আইরিশ কর্তৃপক্ষ। তারা লাখ খানেক মিংক মারার পরিকল্পনা নিয়ে ফেলেছে।
যদিও আয়ারল্যান্ডে এখনো পর্যন্ত কোনো মিংক করোনায় আক্রান্ত হয়নি। তা সত্ত্বেও স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, মিংক পালনে ঝুঁকি দেখা দিয়েছে। কারণ, মিংক করোনায় আক্রান্ত হচ্ছে। সেখান থেকে বিপদের কারণ ঘটছে। তাই পালিত মিংক মেরে ফেলা হবে।
এ দিকে সুইডেন জানিয়েছে, সেখানে মিংক পালনের সঙ্গে যুক্ত বহু কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন এই সংক্রমণের সঙ্গে মিংকের যোগ আছে কিনা, তা কর্তৃপক্ষ তদন্ত করে দেখছেন।
এ সব ঘটনায় উদ্বেগ বাড়ছে মিংক পালনকারীদের। যুক্তরাষ্ট্র, ইতালি, নেদারল্যান্ডস, স্পেনের মিংক পালকরা খুবই চিন্তায় আছেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























