আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৮, ২০ নভেম্বর ২০২০
মেক্সিকোতে করোনায় মৃত্যু লাখ ছাড়াল
ফাইল ছবি
লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে করোনায় মৃত্যু লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার বিকেল তিনটা পর্যন্ত মেক্সিকোতে এক লাখ ১০৪ জন মানুষ করোনায় মারা গেছেন।
দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ১০ লাখ ১৯ হাজারের বেশি করোনা রোগী। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৬ হাজারের অধিক।
গত ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯১৮ জন। একই সময়ে মারা গেছেন ৫০২ জন।
মার্চের মাঝামাঝিতে মেক্সিকোতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ব্রাজিলের পর লাতিন আমেরিকায় সবচেয়ে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয় দেশটিতে।
গত কয়েক মাস ধরে প্রতিদিন শতাধিক মানুষের মৃত্যু ঘটছে। জুনের শুরুতে একদিনে সর্বাধিক এক হাজার ১২৮ জনের মৃত্যুর রেকর্ড গড়ে মেক্সিকো।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























