ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৯, ২১ নভেম্বর ২০২০

করোনার কবলে ট্রাম্প জুনিয়র

ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র

ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র

এবছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকেই বিস্তর আলোচনায় আছে ট্রাম্প পরিবার। এবার সেই পরিবারের কণিষ্ঠ ট্রাম্প করোনায় আক্রান্ত হয়েছেন। ট্রাম্প জুনিয়র ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে।

ট্রাম্প জুনিয়রের মুখপাত্র জানিয়েছেন, ৪২ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের এই সপ্তাহের শুরুতেই করোনাভাইরাস পরীক্ষা করা হয়। ফলাফল পজিটিভ আসার পর থেকে কোয়ারেন্টাইনে আছেন তিনি। খবর বিবিসির

বিবৃতিতে জানানো হয়, ট্রাম্প জুনিয়রের তেমন কোনো উপসর্গ নেই। তারপরও কোভিড-১৯ চিকিৎসার সবগুলো নির্দেশনা মেনে চলছেন তিনি।

ডোনাল্ড ট্রাম্পের আরেক ছেলেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ব্যারন ট্রাম্প (১৪) গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়।

এর আগে, ডোনাল্ড ট্রাম্প নিজে, তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প, ট্রাম্পের চিফ অব স্টাফ মার্ক মিডোসসহ হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মকর্তা ও রিপাবলিকানদের নির্বাচনী প্রচারণা দলের একাধিক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়