ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৫, ২১ নভেম্বর ২০২০

টিকার জরুরি ব্যবহারে অনুমোনের আবেদন করেছে ফাইজার

কিছুদিন আগেই ফাইজার জানিয়েছিলো তাদের তৈরি টিকার জরুরি ব্যাবহারের জন্য শীঘ্রই আবেদন জানাবে তারা। শুক্রবারদ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে (এফডিএ) এ আবেদন করে ফাইজার-বায়োটেক।

এদিকে বিশ্বে ক্রমশ বেড়েই চলেছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। অক্সফোর্ড ও আস্ট্রাজেনকার যৌথভাবে তৈরি ভ্যাকসিনেও তৃতীয় ধাপের পরীক্ষা এখনো চলছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এসব টিকা বিশ্ব বাসীর জন্য সুখকর হলেও আস্থাজনক নয়। তবে ফাইজারের এই টিকা যদি সফল হয় তবে হয়তো শীঘ্রই বিশ্ব করোনা থেকে বাঁচার একটা ঢাল পেয়ে যাবে।

ফাইজারের আবেদন গ্রহণ করা এফডিএ জানিয়েছে, তাদের ভ্যাকসিন কমিটি এই আবেদন নিয়ে আলোচনার জন্য ১০ ডিসেম্বর বৈঠকে বসবে।

সংস্থাটির প্রধান স্টিফেন হান এক বিবৃতিতে বলেছেন, কভিড-১৯ ভ্যাকসিনের প্রতি জনগণকে আস্থাশীল করতে স্বচ্ছতা ও আলোচনা খুবই গুরুত্বপূর্ণ।

তবে তাদের পর্যালোচনায় কতো সময় লাগবে তা তিনি উল্লেখ করেননি। কিন্তু এর আগে ফেডারেল সরকার থেকে বলা হয়েছে, ডিসেম্বরেই জনগণ টিকা পাবে।

ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বাউরলা তাদের করা আবেদনকে বিশ্বের কাছে করোনার টিকা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

এদিকে গত সপ্তাহে মর্ডানা ও ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ তাদের টিকা পরীক্ষার প্রাথমিক ফলাফল ঘোষণা করে। তারা তাদের টিকা ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করে।

আগামী ২৫ নভেম্বর নাগাদ মর্ডানা টিকা ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করবে। এছাড়া অক্সফোর্ড ও আস্ট্রাজেনকার যৌথভাবে তৈরি ভ্যাকসিনেও তৃতীয় ধাপের পরীক্ষা এখনো চলছে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়