ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:২৪, ২২ নভেম্বর ২০২০

যুক্তরাষ্ট্রে টয়লেট পেপারের তীব্র সঙ্কট দেখা দিয়েছে

শূন্য টয়লেট পেপার কর্নার

শূন্য টয়লেট পেপার কর্নার

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার উপদ্রব এখনো অপরিবর্তিত। দেশটিতে ক্রমশ বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এ পরিস্থিতে বিভিন্ন অঙ্গরাজ্যে আবারও লকডাউন ঘোষণা করতে যাচ্ছে কতৃপক্ষ। আর এই লকডাউনকে ঘিরে বিভিন্ন অঙ্গরাজ্যে টয়লেট পেপার ও পরিস্কার সামগ্রী কেনার হিড়িক পড়েছে সাধারণের মাঝে। এতে করে টয়লেট পেপারের তীব্র সঙ্কট দেখা দিয়েছে দেশটিতে।  

জানা গেছে গত ১৯ নভেম্বর ক্যালিফোর্নিয়ার গভর্নর সেখানে কারফিউ জারি করেন। এরপরই সেখানে টয়লেট পেপার কেনার হিড়িক শুরু হয়। ফ্রেসনো, কস্টকো, ওয়ালমার্ট ও বিজেএস স্টোরে টয়লেট পেপার প্রায় শেষ হয়ে গেছে।

শুক্রবার বিকালে দেশটির ২২টি অঙ্গরাজ্যে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংক্রমণ রোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কতৃপক্ষ। এ কারণে বিভিন্ন শপ ও দোকান থেকে লোকজন প্রয়োজনীয় জিনিসপত্র কিনে জমা করছেন।

যুক্তরাষ্ট্রের বেশ কিছু শহরের ব্যবসায়ীরা জানিয়েছেন, ওয়ালমার্ট, কস্টকো কস্ট ও বিভিন্ন ধরনের জীবাণুনাশকের ওপর মূল্যছাড় দিয়েছে।

অ্যারিজোনার টুকসনের ৩১ বছর বয়সী হুইটলি হ্যাচার নামের এক কর্মকর্তা জানান, ওয়ালমার্টে লাইজল জীবাণুনাশক ও টয়লেট পেপার আবারও শেষ হয়ে গেছে। বড় বড় স্টোরগুলোতে লোকজন জিনিসপত্রের খালি শেলফ দেখে আতঙ্কিত হচ্ছেন। এ কারণে তারা আরও বেশি করে জিনিসপত্র কিনছেন।

উল্লেখ্য, একদিন আগে রেকর্ড সংক্রমণের পর আজও প্রায় পৌনে দুই লাখ মার্কিনির করোনা শুনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা সোয়া ১ কোটির দোরগোড়ায় পৌঁছেছে। নতুন করে প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে সেখানে। তবে বরাবরের মতো পিছিয়ে সুস্থতার হার।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৭২ হাজার ৮৩৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার ৬৬৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪৬০ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ৬১ হাজার ৭৯০ জনে ঠেকেছে। 

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়