ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৪, ২২ নভেম্বর ২০২০

কাবুলে রকেট হামলা, ৮ জনের মৃত্যু

ফেইসবুকে পোস্ট করা বেশ কয়েকটি ছবিতে ক্ষতিগ্রস্থ গাড়ি, ভাঙ্গা জানালা ও বাড়িতে রকেটের আঘাতের চিহ্ন

ফেইসবুকে পোস্ট করা বেশ কয়েকটি ছবিতে ক্ষতিগ্রস্থ গাড়ি, ভাঙ্গা জানালা ও বাড়িতে রকেটের আঘাতের চিহ্ন

সামরিক কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ আফগানিস্তানের রাজধানী কাবুলে রকেট হামলায় কমপক্ষে আট বেসামরিক নাগরিক নিহত এবং ৩১ জন আহত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার স্থানীয় সময় ভোরের দিকে কাবুলের আবাসিক এলাকায় বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, একটি ছোট ট্রাকে করে 'সন্ত্রাসীরা' ১৪টি রকেট নিয়ে আসে। কিন্তু শহরের ভেতরে ট্রাকটি কীভাবে এলো, তার তদন্ত চলছে।

এসিকে কাবুল শহরের বাসিন্দাদের কেউ কেউ রকেট হামলার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। ফেইসবুকে পোস্ট করা বেশ কয়েকটি ছবিতে ক্ষতিগ্রস্থ গাড়ি, ভাঙ্গা জানালা ও বাড়িতে রকেটের আঘাতের চিহ্ন দেখা গেছে।

এ বিষয়ে ইরান দূতাবাস এক বিবৃতিতে জানায়, একটি রকেট দূতাবাসের পাশে আঘাত করে। মূল ভবনে কিছুটা আঘাত এলেও, কর্মীদের কেউ আহত হয়নি।

কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানদের মধ্যে শান্তি আলোচনা স্থগিত হওয়ার পর থেকে আফগানিস্তানে তালেবান ও অন্যান্য চরমপন্থী গোষ্ঠীর হামলা বাড়ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আফগানিস্তান ও তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য আজ কাতার যাচ্ছেন। 

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়