ডেস্ক প্রতিবেদক
করোনার বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ায় কারফিউ
মহামারি করোনাভাইরাস ভয়ংকরভাবে ছড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে কারফিউ ঘোষণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের রাজ্য ক্যালিফোর্নিয়ায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জারি করা এই অচলাবস্থা রবিবার (আজ) থেকে শুরু হচ্ছে।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, রাত দশটা থেকে সকাল ৫টা পর্যন্ত শহরের প্রায় সবকিছু বন্ধ থাকবে। মার্চের পর থেকে অঙ্গরাজ্যটিতে কয়েক দফায় কড়াকড়ি আরোপ করা হলেও এমন নির্দেশ এই প্রথম।
আগের নির্দেশনা অনুযায়ী, সাধারণ মানুষ বাড়ির বাইরে হাঁটতে যেতে পারতেন। কিন্তু এখন সেটিও করা যাবে না।
স্থানীয় প্রশাসন বিবৃতিতে বলেছে, ‘আমরা সতর্কবার্তা পাচ্ছি। সামনে কঠিন সময়। হাসপাতালের চাপ কমাতে হলে কারফিউ ছাড়া উপায় নেই।’
যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে দিনভিত্তিক মৃত্যু ২ হাজার ছাড়িয়েছে। দেশটিতে পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন ১২ মিলিয়নের বেশি। এখন পর্যন্ত মৃতের সংখ্যা আড়াই লাখের বেশি।
ব্রাজিল-ভারতে করোনা মারাত্মক আকার ধারণ করলেও এতটা খারাপ পরিস্থিতি হয়নি।
টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আগের নির্দেশের চেয়ে এখনকার রাত্রিকালীন নিয়মে বেশি শর্ত দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ রাতে বেশি চলাফেরা এবং অবসর সময় কাটান বলে কোনো রেস্টুরেন্ট ২১ ডিসেম্বর পর্যন্ত এই সময়ে খোলা যাবে না।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























