আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফায়সাল বিন ফারহান আল-সৌদ
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফায়সাল বিন ফারহান আল-সৌদ তুরস্কের সঙ্গে সম্পর্ক ‘ভালো, বন্ধুত্বপূর্ণ’ বলে দাবি করেছেন। যদিও বিগত কয়েক বছর ধরে পররাষ্ট্রনীতি, ইসলামপন্থী দলগুলোকে সমর্থন ও সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় তাদের সম্পর্ক অনেকটা তলানিতে চলে গিয়েছিল।
সম্প্রতি জি-২০ নিয়ে রয়টার্সকে দেওয়া ভার্চুয়াল সাক্ষাৎকারে এমন কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেমন একটি সংখ্যক মানুষ তিনি দেখতে পাচ্ছেন না যারা বয়কটের অস্তিত্ব সমর্থন করবে।
সৌদিতে শুরু হতে যাওয়া জি-২০ সম্মেলন ঘিরে শুক্রবার দিনের শেষভাগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
তুর্কি প্রেসিডেন্সি এক বিবৃতিতে জানায়, ‘এরদোয়ান এবং সালমান সম্পর্কোন্নয়ন এবং বিভিন্ন বিষয় সমাধানে আলোচনার চ্যানেল উন্মুক্ত রাখার বিষয়ে একমত হয়েছেন।
দুই নেতা জি-২০ সম্মেলন নিয়েও আলোচনা করেছেন। সংগঠনটির বর্তমান সভাপতি সৌদি আরব। তুর্কি প্রেসিডেন্ট সম্মেলনে ভিডিও বার্তা দেন।
সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, জি-২০টির কাঠামোর মধ্যে সমন্বিত প্রচেষ্টা গ্রহণের বিষয়ে এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন বাদশাহ সালমান।
গত কয়েক বছর ধরে সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। গত ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় দু’দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























