ক্রীড়া প্রতিবেদক
আপডেট: ১০:০১, ২৩ নভেম্বর ২০২০
নাপোলির মাঠে ১০ বছর পর জয় পেলো মিলান
ছবি- সংগৃহীত
রবিবার রাতে ইতালিয়ান সিরি’আ লিগে নাপোলির মুখোমুখি হয়েছিল এসি মিলান। ইব্রাহিমোভিচের জোড়া গোলে দশ বছর পর প্রতিপক্ষ নাপোলির মাঠে জয় পেয়েছে নাপোলি। ইব্রার করা ২ গোল আর হাউগের ১ গোলের ওপর ভর করে ৩-১ গোলের ব্যাবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে মিলান।
রবিবার (২২ নভেম্বর) রাতে ম্যাচের ইব্রাহিমোভিচের দুটি গোল ছাড়াও দলের হয়ে তৃতীয় গোলটি করেন ইয়েন্স প্যাতের হাউগে। অন্যদিকে নাপোলির মান বাঁচানো একমাত্র গোলটি আসে দ্রায়িস মার্টেন্সের পা থেকে।
ম্যাচের ২০ মিনিটের মাথায় সতীর্থের ক্রসে বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেড নিয়ে বল জালে জড়ান ইব্রা। প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মিলান।
এরপর বিরতির পর ফিরে ৫৪ মিনিটে সতীর্থের ক্রসে পেনাল্টি বক্সের মধ্যে লাফিয়ে উঠে হাঁটুতে লাগিয়ে আরও একটি গোল করেন ইব্রা। যা ছিল চলতি মৌসুমে সিরি’আ লিগে তার দশম গোল। তাও মাত্র ৬ ম্যাচে! তবে ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে পেশিতে টান পেয়ে ৩৯ বছর বয়সী ইব্রাহিমোভিচ মাঠ ছাড়েন।
ম্যাচের ৬৩ মিনিটে দ্রায়িস মার্টেন্স একটি গোল শোধ দেন। তাতে আশা জাগে নাপোলির। কিন্তু ৬৫ মিনিটে মিডফিল্ডার চিমুয়ি ব্যাকাইয়োকো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় নাপোলি। বাকি ২৫ মিনিট দশজন নিয়ে খেলে আর কোনো গোল দিতে পারেনি তারা।
তবে শেষ মুহূর্তের যোগ করা সময়ে (৯০+৫) এসি মিলানের নরওয়েজিয়ান ফুটবলার ইয়েন্স প্যাতের হাউগে গোল করেন। তাতে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মিলান।
এই জয়ে ৮ ম্যাচ থেকে ২০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকলো মিলান। সমান ম্যাচ থেকে ১৮ পয়েন্ট সংগ্রহ করে সস্যুলো আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। ১৪ পয়েন্ট নিয়ে নাপোলি অবস্থান করছে ষষ্ঠ স্থানে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























