ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৮, ২৩ নভেম্বর ২০২০
আপডেট: ১৪:০০, ২৩ নভেম্বর ২০২০

ট্রাম্পকে পরাজয় মেনে নিতে ঘনিষ্ঠ মিত্রের আহ্বান

ট্রাম্প এবং ক্রিস্টি

ট্রাম্প এবং ক্রিস্টি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও তিনি হার মানতে নারাজ। এদিকে ট্রাম্পকে নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারই ঘনিষ্ঠ এক মিত্র।

নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি ট্রাম্পের অনেক ঘনিষ্ঠ। এ ব্যাপারে কম-বেশি সবাই জানেন। নির্বাচনের ফলাফল পাল্টানোর জন্য ট্রাম্প এখনো যেসব চেষ্টা চালিয়ে যাচ্ছেন তা বন্ধ করে তাকে জো বাইডেনের কাছে হার স্বীকার করার আহ্বান জানিয়েছেন ক্রিস্টি।

প্রেসিডেন্টের আইনজীবীদের দলকে ‘জাতীয় পর্যায়ের কলঙ্ক’ বলে আখ্যায়িত করেছেন তিনি। গত ৩ নভেম্বরের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ২০ দিন পার হয়ে গেলেও ট্রাম্প এখনো কারচুপির ভিত্তিহীন অভিযোগ তুলেই যাচ্ছেন।

তার নিজের দলের অনেকেই ট্রাম্পের আইনি লড়াইয়ের পক্ষে কথা বললেও এর বিরোধিতাকারীর সংখ্যাও দিনদিন বাড়ছেই। এবিসি টিভি চ্যানেলের এক সাক্ষাৎকারে ক্রিস ক্রিস্টি বলেন, যদি খোলাখুলি বলি তাহলে ট্রাম্পের আইনজীবীরা যা করছেন তা একদম জাতীয় পর্যায়ের বিব্রতকর কার্যকলাপ।

তিনি বলেন, ‘আদালতের বাইরে সারাক্ষণ নির্বাচনে জালিয়াতির কথা বলে যাচ্ছে ট্রাম্পের দল। কিন্তু আদালতের ভেতরে তারা জালিয়াতির যুক্তি দেখাচ্ছে না। আমি অনেকদিন ধরে প্রেসিডেন্টের সমর্থক। তাকে আমি দুইবার ভোট দিয়েছি। কিন্তু যা ঘটেনি তবুও অনবরত সেটাই ঘটেছে এমনটা বলে যেতে পারি না আমরা।’

২০১৬ সালের নির্বাচনে প্রার্থী হিসেবে সবচেয়ে প্রথম যে গভর্নর ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন তিনি হলেন ক্রিস ক্রিস্টি। এবারের নির্বাচনে প্রার্থীদের যেসব বিতর্ক আয়োজিত হয়েছে তাতে ট্রাম্পের বক্তব্যের প্রস্তুতি নিতেও তিনি সহায়তা করেছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়