আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৭, ২৩ নভেম্বর ২০২০
ব্লিনকেনকে পররাষ্ট্রমন্ত্রী করার পরিকল্পনা বাইডেনের
অ্যান্টোনি ব্লিনকেন
আগামী বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ নিয়ে পরবর্তী চার বছরের জন্য হোয়াইট হাউসে উঠবেন জো বাইডেন। এদিকে বাইডেন তার প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিজ্ঞ কূটনীতিক অ্যান্টোনি ব্লিনকেনকে মনোনয়ন দেওয়ার পরিকল্পনা করছেন।
রোববার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে এ কথা বলা হয়েছে। খবর এএফপি’র। মার্কিন সিনেট নিশ্চিত করলে ব্লিনকেন মাইক পম্পেও’র স্থলাভিষিক্ত হবেন।
ব্লিনকেন হচ্ছেন বাইডেনের দীর্ঘকালীন একজন সহযোগী। বারাক ওবামার শাসনামলে ব্লিনকেন উপ-পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ব্লুমবার্গ ও নিউইয়র্ক টাইমস’র খবরে বলা হয়, তাকে মনোনয়ন দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বাইডেন মঙ্গলবার এ সিদ্ধান্তের ঘোষণা দিতে পারেন বলে আশা করা হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প চিরাচরিত মিত্রদের এড়িয়ে চলার পর এমন সিদ্ধান্ত জোটবদ্ধতায় ফিরে যাওয়ার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























