আন্তর্জাতিক ডেস্ক
নাইজেরিয়ায় মসজিদে হামলা, ৫ মুসল্লি নিহত
সংগৃহীত
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে মসজিদে হামলা চালিয়েছে সশস্ত্র একটি গোষ্ঠী। এই ঘটনায় কমপক্ষে পাঁচ মুসল্লির প্রাণহানি ঘটেছে এবং ৪০ জনকে অপহরণ করা হয়েছে।
রোববার স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে আনাদলু এজেন্সি এ কথা জানিয়েছে।
জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র মুহাম্মদ শেহু বলেছেন, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলে পশুপালক ফুলানি নৃগোষ্ঠীর সঙ্গে ওই অঞ্চলের অন্যান্য নৃগোষ্ঠীর প্রায়শই সংঘর্ষের ঘটনা ঘটে।
পশ্চিম আফ্রিকার বিস্তৃত অঞ্চলে সেখানকার অন্যতম বৃহৎ ফুলানি নৃগোষ্ঠীর লোকজন বিচ্ছিন্নভাবে বসবাস করে আসছে।
গবাদি পশুর চারণ ভূমির জন্য ফুলানি নৃগোষ্ঠীর লোকজন দক্ষিণে অভিবাসন করে। অভিযোগ, কৃষকরা তাদের পশু চুরি করার চেষ্টা করেছে এবং তাদের ওপর হামলা করে।
সশস্ত্র গোষ্ঠীগুলো অনেক সময় সংঘাতের সুযোগ নেয় এবং হামলা চালিয়ে থাকে। ওই এলাকায় দুই হাজারের বেশি মানুষ মারা গেছেন। বাস্তূচ্যুত হয়েছেন হাজার।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























