আন্তর্জাতিক ডেস্ক
ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও
গোপনে সৌদি গিয়ে বিন সালমানের সঙ্গে বৈঠক নেতানিয়াহুর
সংগৃহীত ছবি
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল (রবিবার) এক গোপনে সৌদি আরব সফর করেছেন। নেতানিয়াহু সেখানে গিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করেছেন বলেও খবর দিয়েছে খোদ ইসরায়েলি সংবাদমাধ্যম।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ইসরায়েলি মিডিয়ার বরাতে জানায়, তবে কোনো পক্ষই এখনো বৈঠকের সত্যতা নিশ্চিত না করলেও এতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান উপস্থিত ছিলেন বলেও জানা গেছে।
এদিকে এমন খবরের সূত্রে ওয়াশিংটন পোস্ট বলেছে, এই খবর সত্যি হলে এটি হবে ঐতিহাসিকভাবে বৈরি দেই দেশের মধ্যে প্রথম কোনো বৈঠক যার খবর প্রকাশ্যে এলো। একই সঙ্গে প্রথম কোন ইসরায়েলি প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরও বটে এটি।
সংবাদটির সত্যাসত্যের ব্যাপারে ইসরায়েলি সরকারি সূত্রের উদ্বৃতি দিয়ে দেশটির সংবাদমাধ্যম হারেৎজ বলছে, এই সফরটির ব্যাপারে ইসরায়েলের বিকল্প প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীও অন্ধকারে ছিলেন।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























