আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২২:০৫, ২৩ নভেম্বর ২০২০
ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে এক করার কথা বললেন মহারাষ্ট্রের মন্ত্রী
ফাইল ছবি
ভারতের মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী নবাব মালিক বলেছেন, ‘ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে এক করে একটি দেশ’ তৈরি করলে বিজেপিকে তার দল জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) স্বাগত জানাবে।
গতকাল রোববার তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে এনডিটিভি।
করাচির বিষয়ে সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে মালিক এএনআই কে বলেন, আমরা বলে আসছি যে ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে এক করা উচিত। যদি বার্লিন প্রাচীর ভেঙে ফেলা যেতে পারে, তবে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ কেন পারবে না? বিজেপি যদি এই তিন দেশকে এক করতে পারে, আমরা অবশ্যই একে স্বাগত জানাবো।
গত শনিবার দেবেন্দ্র ফড়নবিশের ‘করাচি একদিন “অখণ্ড ভারত” এর অংশ হবে’ এমন মন্তব্যের জবাবে তিনি এসব বলেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়, ফড়নবিশ বলেছিলেন যে আমরা ‘অখণ্ড ভারত’-এ বিশ্বাস করি। ‘আমরা বিশ্বাস করি একদিন করাচি ভারতের অংশ হবে।’
গত সপ্তাহে শিবসেনা নেতা নিতিন নন্দনগাঁওকারের একটি ভিডিও পোস্টের জবাবে ফড়নবিশ এ মন্তব্য করেছিলেন। ভিডিওতে নিতিন নন্দগাঁওকার মুম্বাইয়ের ‘করাচি সুইটস’ নামের একটি দোকানের মালিককে দোকানের নাম পরিবর্তন করে ‘মারাঠি’ ভাষায় কিছু রাখতে বলেছিলেন।
‘আপনার পূর্বপুরুষরা পাকিস্তান থেকে এসেছে,’ ভিডিওতে নন্দগাঁওকার বলেন।
‘দেশ বিভাগের সময় আপনি সেখান থেকে এসেছেন, আপনাকে স্বাগতম! করাচি নাম আমি ঘৃণা করি। শহরটি পাকিস্তানের সন্ত্রাসীদের কেন্দ্র।’
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























