অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত পৌনে ২ লাখ
যুক্তরাষ্ট্রে বরাবরের মতো পিছিয়ে আছে সুস্থতার হার
বিশ্বের প্রায় সবদেশেই ছড়িয়ে পড়েছে মহামারী করোনাভাইরাস। প্রতিদিনই নতুন করে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। তবে আক্রান্ত দেশগুলোর মধ্যে একেবারে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট। দেশটিতে প্রতিদিন হাজার খানেক মানুষ আক্রান্ত হচ্ছেন। গত একদিনেও যুক্তরাষ্ট্রে পৌনে ২ লাখ মানুষ এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন।
জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৭২ হাজার ১০৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ২৭ লাখ ৭৭ হাজার ১৭৪ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৯৭২ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ৬৩ হাজার ৬৮৭ জনে ঠেকেছে।
অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন প্রায় ৯৫ হাজার ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ৭৫ লাখ ৪৮ হাজার ৯৪০ জনে পৌঁছেছে।
চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’
এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৯১ হাজারের বেশি। যেখানে প্রাণহানি ঘটেছে ২১ হাজার ২২৩ জনের। ক্যালিফোর্নিয়ায় সংক্রমিতের সংখ্যা ১১ লাখ ৩৪ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৭৭০ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৯ লাখ ৪৫ হাজার মানুষ। ইতোমধ্যে সেখানে ১৮ হাজার ৯০ জনের প্রাণহানি ঘটেছে।
ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৬ লাখ ৬৪ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১২ হাজার ১১২ জন। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৬ লাখ ৪০ হাজারের বেশি। এর মধ্যে না ফেরার দেশে ৩৪ হাজার ২৭৬ জন ভুক্তভোগী। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৫১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৯ হাজার ২১৫ জনের। তবে বরাবরের মতো দেশটিতে পিছিয়ে আছে সুস্থতার হার।
নিউ জার্সিতে করোনার শিকার ৩ লাখ ১৬ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৯০৭ জনের।
এছাড়া উত্তর ক্যারোলিনা, টেনেসিস, উইসকনসিন, অ্যারিজোন, ওহিও, পেনসিলভেনিয়া, মিশিগানের মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























