অনলাইন ডেস্ক
আপডেট: ১১:১৮, ২৪ নভেম্বর ২০২০
প্রিয় নেতার উৎসর্গে হাতের ৪টি আঙুল কেটে মন্দিরে দিলেন যুবক!
আঙুল কাটা যুবকের প্রিয় নেতা নীতিশ কুমার
গড়াইয়া বাবার মন্দিরে বাবার মন্দিরে এক যুবক মানত রেখেছিলেন তার প্রিয় নেতা নীতিশ কুমারের নামে। তার মানত ছিলো যদি নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হন তাহলে তিনি তার আঙুল কেটে মন্দিরে ভগবানের কাছে উৎসর্গ করবেন! করলেনও তাই।
গত ১৬ নভেম্বর অনিল শর্মা নামক ওই যুবকের প্রিয় নেতা নীতিশ কুমার যখন মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন, তখন অন্যদিকে অনিল তার চতুর্থ আঙুল কেটে ফেলেন। চতুর্থ আঙুল কেটেছেন কারণ এর আগে তিনি তার অন্য তিনটি আঙুলও একইভাবে নেতার নামে মানত রেখে কেটে ফেলেছেন!
অনিল শর্মা তার হাতের চতুর্থ আঙুল কেটে গড়াইয়া বাবার মন্দিরে উৎসর্গ করেছেন। অনিল জানিয়েছেন, নীতিশ কুমার তার প্রিয় নেতা বলেই তিনি এই কাজ করেন। খবর কোলকাতা টুয়েন্টিফোরের।
নেতার প্রতি অনিল শর্মার এই আবেগ দেখে অবাক হয়ে গেছেন স্থানীয়রা। কিন্তু অনিল জানিয়েছেন, তিনি এই কাজ করে আনন্দ পান।
জানা গেছে, নীতিশের জয়ের জন্য এবার গড়াইয়া বাবার কাছে মানত করেছিলেন অনিল। নীতিশ বিহারের মুখ্যমন্ত্রীর সিংহাসন পাওয়ার পর সেই মানত মতোই নিজের আঙুল কেটে ফেলেন তিনি।
উল্লেখ্য, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ বিহারে বিধানসভা নির্বাচনে জিতেছে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























