ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০১, ২৪ নভেম্বর ২০২০
আপডেট: ১৬:০২, ২৪ নভেম্বর ২০২০

কোয়ারেন্টাইনে স্পেনের রাজা

স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ

স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসায় স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ কোয়ারেন্টাইনে আছেন।

রাজপরিবারের একাধিক সূত্র নিশ্চিত করেছে, ৫২ বছর বয়সী রাজা রোববার থেকে ১০ দিনের জন্য আলাদা থাকছেন। এদিন করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসেন তিনি। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি তারা।

রাজা কোয়ারেন্টাইনে থাকলেও তার স্ত্রী এবং দুই মেয়ে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানা যায়।

করোনার সংক্রমণের শুরুতে ইউরোপের যে কয়টি দেশে ভাইরাসটি বড় আঘাত হানে তার মধ্যে স্পেন অন্যতম। পরবর্তীকালে সংক্রমণ কমে আসলেও শীত মৌসুমে দেশটিতে মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।

উল্লেখ্য, দেশটিতে এখন পর্যন্ত ১৬ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, এর মধ্যে মারা গেছেন ৪৩ হাজার ১৩১ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়